পবিত্র কাবা শরীফের সর্বপ্রথম ছবি তুলেছিলেন Muhammad Sadiq Bey, যিনি মিশরের একজন সামরিক ইঞ্জিনিয়ার ছিলেন। ১৮৬১ সালে মক্কায় হজ করতে গিয়ে তিনি সে সময়ের আধুনিক wet-plate collodion প্রযুক্তি ব্যবহার করে ছবিটি তুলেছিলেন।
১৮৮০ সালে হজ করতে গিয়ে তিনি আবারও কাবা শরীফের ছবি তুলেছিলেন। বর্তমানে নিশ্চিতভাবে পাওয়া কাবা শরীফের সবচেয়ে পুরনো ছবি এটিই।
বিভিন্ন সূত্র ঘেঁটে অনেক খুঁজেও আমি ১৮৬১ সালের ছবিটি পাইনি। সম্ভবত এটি নষ্ট হয়ে গেছে বা কোথাও প্রকাশিত হয়নি। ইন্টারনেটে ১৮৮০ সালের ছবিটিকেই প্রায়ই ১৮৬১ সালের ছবি হিসেবে প্রচার করা হয়।
তবে একাধিক নির্ভরযোগ্য লাইব্রেরী (ব্রিটিশ লাইব্রেরী) ও আর্কাইভের (Khalili Collections) তথ্য থেকে নিশ্চিত হয়েছি যে, বহুল প্রচারিত ছবিটি আসলে ১৮৮০ সালের।
মুহাম্মদ সাদিক বে-কে মক্কা, মদিনা ও হজের প্রথম ফটোগ্রাফার হিসেবে ব্যাপকভাবে স্বীকৃতি দেওয়া হয়।
তাঁর তোলা এই ছবির কল্যাণে আমরা জানতে পারি, প্রায় দেড়শ বছর আগে পবিত্র কাবা শরীফ দেখতে কেমন ছিল।
এই ছবিটি দেখতে দেখতে আসুন দোয়া করি:
হে আল্লাহ, আমি যদি কোন ভুল করি, তবে আমাকে পথ দেখান। অন্যরা যদি ভুল করে, তবে তাদেরও পথ দেখান। হে আল্লাহ, আমাদের সবাইকে আপনার সরল পথে অবিচল রাখুন।
আল্লাহ আমাদের সবাইকে পবিত্র কাবা শরীফ স্বচক্ষে দেখার তৌফিক দান করুন। আমীন।
- সাইফ সামির
২৪ জুলাই ২০২৬